শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ঝালকাঠিতে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২২৬ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা (গোয়েন্দা শাখা) ডিবি। শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় নলছিটি পৌর এলাকার গালর্স স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি (জেলা গোয়েন্দা শাখার) ইন্সেপেক্টর অনিমেষ মন্ডল।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ইন্সেপেক্টর অনিমেষ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই হাবিবুর রহমান ও এস আই আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম নলছিটি গালর্স স্কুলের সামনে থেকে এক যুবককে আটক করে। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাসি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়া ২০ বছর বয়সী যুবকের নাম শাহীন আলম, সে নলছিটি পৌরসভার আমানবাগ এলাকার আব্দুল হালিমের ছেলে। ঈদকে সামনে রেখে তিনি এই মাদক বিক্রির জন্য এনেছেন বলে জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit