সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কষ্ট হচ্ছে: ২৭ বছরের সম্পর্কের ইতি টেনে জানালেন মীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৯২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রেডিও জকি, সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলি। শুক্রবার এক ফেসবুক পোস্টে জানালেন দুঃসংবাদ। ২৭ বছর ধরে যে রেডিও স্টেশনে নিয়মিত শোনা যেত মীরের কণ্ঠ, সেই রেডিও মির্চি ছাড়ার ঘোষণা দিলেন তিনি। সঙ্গে জানালেন, ২৭ বছরের সম্পর্কের ইতি টানতে তার কষ্ট হচ্ছে।

পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে মীর মানেই রেডিও মির্চি। এই রেডিও চ্যানেলে ১৯৯৪ সালের ৬ আগস্ট যোগ দিয়েছিলেন মীর। এরপর থেকেই শহর কলকাতার ঘুম ভাঙতো মীরের কণ্ঠে সুপ্রভাত শুনে।  

তবে শুক্রবার (১ জুলাই) আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করেন সামাজিকমাধ্যমে। ক্যাপশনে লেখেন, ‘কষ্ট হচ্ছে। ’ 

শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়েছেন এত বছর তাকে শোনার জন্য। তবে মির্চি ছাড়লেও  রেডিও ছাড়েননি বলেও জানিয়েছেন মীর।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit