রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ইউনিয়নবাসীর জন্য সুচিকিৎসার ব্যবস্থা করলেন চেয়ারম্যান

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২০৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলার সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন মাধবদী শিল্পশহর এর পার্শ্ববর্তী হওয়া সত্তেও এ অঞ্চলের মানুষের জীবনমান তথা স্বাস্থ্য ব্যবস্থায় আধুনিকতার ছাপ তেমন একটা পড়েনি। পাইকারচর বাসীর জীবনজীবিকার মান উন্নত করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে পরপর দুইবার নির্বাচিত নৌকা প্রতিকের চেয়ারম্যান ও পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম। সেই লক্ষ্যে তিনি দীর্ঘদিন চেষ্টা করে পাইকারচর ইউনিয়ন বাসীর জন্য মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন।

ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিও, এইচডিইউ, এনআইসিও, ডায়ালাইজিস, সিজার, সিটিস্ক্যান এবং চিকিৎসকের পরামর্শ পেতে ও যেকোন টেষ্ট করাতে পাইকারচর ইউনিয়নবাসীকে বিশেষ ছাড়ের ব্যবস্থা করে দিয়েছেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম। অতিদ্রুত সময়ের মধ্যে পাইকারচর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো: আশিকুর রহমান সোহাগ এর মাধ্যমে এ কার্যক্রম চালু হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit