বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

এরদোগানকে ধন্যবাদ জানালেন ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসায় তুরস্কের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র্যোঁ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানান।  খবর আনাদোলুর।

তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। নিষিদ্ধঘোষিত কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে সমর্থন করায় এতদিন ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক।ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে গত মঙ্গলবার আবারও বৈঠক করেন এরদোগান। ওই বৈঠকে তারা পিকেকেকে আর সমর্থন দেবে না- এ প্রতিশ্রুতি দেওয়ার পর পরের দিন বুধবার এরদোগান ঘোষণা করেন, ইউরোপের এ দেশটি ন্যাটোতে যোগ দিতে চাইলে এখন আর কোনো আপত্তি জানাবে না তুরস্ক।  স্পেনের মাদ্রিতে অনুষ্ঠিত ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এরদোগানকে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রোঁ এ বিবৃতি দেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit