বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

নিজের পুরনো ঠিকানায় ফিরে গেলেন লুকাকু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : উভয় ক্লাব তাদের ওয়েবসাইটে বুধবার (২৯ জুন) রাতে আলাদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমের খবর, লুকাকুকে ধারে দলে টানতে ৬৯ লাখ পাউন্ড খরচ হয়েছে ইন্টারের। ২০২০-২১ মৌসুমে ইন্টারের সিরি আ চ্যাম্পিয়ন হওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন লুকাকু। এরপর গত গ্রীষ্মের দলবদলে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফি ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার পাউন্ডে তাকে দলে টানে চেলসি।

শুরুটা ভালো হলেও কিছুদিন পরই ফিকে হয়ে পড়ে তার পারফরম্যান্স। টমাস টুখেলের শুরুর একাদশে জায়গাও হারান তিনি। গত ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে লুকাকু বলেন, তিনি চেলসিতে ভালো নেই। এরপর থেকে চেলসি একাদশে আরও অনিয়মিত হয়ে পড়েন লুকাকু। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে গোল করেছিলেন মাত্র ১৫টি।

ধারণা করা হচ্ছে, ইন্টারে যোগ দিতে বেতন কমাতেও রাজি ছিলেন লুকাকু। কিন্ত ইতালিয়ান ক্লাবটির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না থাকায় তাদের পক্ষে লুকাকুকে স্থায়ীভাবে কিনে নেওয়া বা তার বেতন দেওয়াটা অসম্ভব ছিল। তবে অনিশ্চয়তা কেটে যেতে শুরু করে লুকাকুকে ক্লাবে ফেরানোর চেষ্টায় গত সপ্তাহে ইন্টারের সভাপতি স্টিভেন ঝাং ব্যক্তিগতভাবে আলোচনায় যোগ দেওয়ার পর। শেষ পর্যন্ত লুকাকুকে ফেরাতে পেরে খুব খুশি তিনি। ইন্টারে ফিরে ক্লাবের টুইটারে ভিডিও বার্তায় লুকাকু বলেন, ‘ আমি ফিরে এসেছি।’

প্রথম মেয়াদে ইন্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৫ ম্যাচে ৬৪ গোল করেছিলেন লুকাকু। ইন্টার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুকাকু বলেন, ক্লাব ছাড়ার পরও গত মৌসুমে কোচ সিমোনে ইনজাগির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন তিনি। তার আশা, এই মেয়াদে মিলানের ক্লাবটির হয়ে আরও ভালো কিছু উপহার দিতে পারবেন। লুকাকু বলেন, ‘আমি ইংল্যান্ডে যাওয়ার পরও (ইতালিতে) আমার বাড়িটি ছাড়িনি। এতেই পরিষ্কার যে এখানে ফিরে আসতে পেরে আমি কতটা খুশি।’

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit