মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

মণিপুরে ভূমিধ্বসে সাতজন নিহত, নিখোঁজ ৫৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের একটি দুর্গম অঞ্চলে ভূমিধ্বসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫৫ জন। 

বৃহস্পতিবার (৩০ জুন) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভোরে একটি নির্মাণাধীন রেলওয়ে সাইটে ভূমিধ্বসের পর সেখান থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

ননি পুলিশ স্টেশন থেকে ১৪ কিলোমিটার দূরে মাখাউম এলাকায় তুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

ননি জেলার ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে জানান, ওই ক্যাম্পে ৮১ জন মানুষ ছিলেন। যেহেতু রাত আনুমানিক দুইটা নাগাদ ভূমিধ্বসের ঘটনা ঘটে, বাকি ৫৫ জনকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ বলে জানান তিনি। 

এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করতে সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit