বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

দুবাই বন্দরে কুয়েতি ট্যাংকারে তেহরানের হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুবাই বন্দরের কাছে নোঙর করা ‘আল সালমি’ নামে কুয়েতের তেলবাহী ট্যাংকার তেহরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এই ঘটনাকে ‘একটি নৃশংস ইরানি বিমান হামলা’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, জাহাজটির কিছু ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কেপিসি জানিয়েছে, এই হামলার ফলে জাহাজটির কাঠামোর ক্ষতি হয়েছে ও ভেতরে আগুন লেগে গেছে এবং পার্শ্ববর্তী জলে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্যাংকারে থাকা ২৪ জন ক্রু সদস্যই নিরাপদে আছেন।

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধারকারী দলগুলো কুয়েতি ট্যাংকারটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দলগুলো পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে এবং নতুন তথ্য পাওয়া মাত্রই তা জানানো হবে।

জরুরি প্রতিক্রিয়া ও অগ্নিনির্বাপণ দলগুলোকে অবিলম্বে মোতায়েন করা হয়েছে এবং তারা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

কেপিসি আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রযুক্তিগত মূল্যায়ন চলছে এবং জাহাজটিকে সুরক্ষিত রাখতে ও পরিবেশের ওপর যেকোনো প্রভাব প্রশমিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শিপ ট্র্যাকার মেরিটাইম অপটিমার মতে, আল সালমি (আইএমও ৯৫৩৪৭৯৩) হলো ২০১১ সালে নির্মিত একটি ট্যাংকার জাহাজ। এর মোট দৈর্ঘ্য (এলওএ) ৩৩৩ মিটার এবং প্রস্থ (বিম) ৬০ মিটার। এর ধারণক্ষমতা ৩১৯,৬৬০ টন।

সূত্র: আলজাজিরা।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit