বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ: ক্ষতিপূরণ চান পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৩০ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘পদ্মা সেতু : উন্নয়ন ও সমৃদ্ধির এক দশকের মাইলফলক’ শীর্ষক উৎসব উদযাপনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ঐতিহাসিক পদ্মা সেতু আমাদের নিজস্ব তহবিল ও সম্পদ দিয়ে নির্মিত হয়েছে। এখন এটি আত্মনির্ভরতা ও সমৃদ্ধির পথে একটি জাতির প্রতিনিধিত্ব করছে। যদিও ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতুর বাস্তবায়ন ১০ বছর পিছিয়ে দেয়। এতে বাংলাদেশের জিডিপির গ্রোথ (প্রবৃদ্ধি) বাধাগ্রস্ত না হলেও আর্থিকভাবে বাংলাদেশ পিছিয়ে যায়।

এ সময় গত এক দশকে শেখ হাসিনার অধীনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরেন মোমেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার সময়োপযোগী এবং উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশকে খাদ্যশস্য উৎপাদনে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছে, যা ১১ লাখ টন থেকে আজ ৪৪ লাখ টনে অর্থাৎ চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং তার ব্যবসা-বান্ধব সরকার রফতানি আয় ৭ বা ৮ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা মহামারির সময় তাদের দেশে ২৫ বিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করায় দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। ড. মোমেন তার বক্তৃতায় সিলেট ও বাংলাদেশের অন্যান্য এলাকার বন্যার্তদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রাকৃতিক দুর্যোগের পর থেকে সরকার যে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, সে সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit