মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ব্যালন ডি’অর জিততে লবিং করেছিলেন রামোস!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলে বর্ষসেরার সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার হলো ব্যালন ডি’অর। সব ফুটবলারেরই স্বপ্ন থাকে সেটি জেতার। এই পুরস্কারটি জেতার আশায় লবিংয়ের আশ্রয় নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল।

এল কনফিডেনশিয়ালের প্রতিবেদনে উঠে এসেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের সঙ্গে সার্জি রামোসের ব্যক্তিগত কথোপকথন। যেখানে ২০১৮ সালের ব্যালন জিতিয়ে দিতে রুবিয়ালেসকে অনুরোধ করছিলেন রামোস। বিষয়টি এখন ইউরোপীয় ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যায়, রুবিয়ালেসের উদ্দেশে রামোস লিখেছেন, ‘তুমি জানো, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। তবে আজ আমি সেটি করতে চাচ্ছি। আমি মনে করি, এ বছরটি আমার জন্য স্পেশাল ছিল, আমার পারফরম্যান্সও ভালো ছিল। আমি চাই, তোমার পক্ষে যতটা সম্ভব এবং উয়েফায় তোমার যত পরিচিত আছে তাদের মাধ্যমে আমাকে ব্যালন ডি’অর জিততে সাহায্য করো। ’

রামোস বলেন, ‘(তুমি যদি এটা করো) আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। এটি শুধু আমার জন্য নয়, আমি মনে করি, স্প্যানিশ ফুটবলও এটি ডিজার্ভ করে। ’

রামোসের এ বার্তার জবাবে রুবিয়ালেস লিখেছেন, ‘হেলো সার্জিও! প্রথমত তোমাকে অভিনন্দন। তুমি সত্যিই দারুণ একটি বছর কাটিয়েছ। আশা করি চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও দারুণ খেলবে। তবে ব্যালন ডি’অরের ব্যাপারে কিছুই আমার হাতে নেই। তবে আমি যদি তোমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারি, আমি করব, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো। ’

এমন প্রতি-উত্তরের বিপরীতে রামোস ফের লেখেন, ‘আমি জানি এগুলো তোমার হাতে নেই। তবে ব্যক্তিগত সম্পর্কেরও বড় প্রভাব থাকে। ইনফান্তিনো (ফিফা সভাপতি) দ্য বেস্ট পুরস্কার দেয়। এটিও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি। তুমি যেদিন চাও আমরা দেখা করব এবং মধ্যাহ্নভোজ সারব। ’

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit