রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ডোমারে ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরন বিতরন

হিমেল চন্দ্র রায়, নীলফামারী প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২০৪ Time View
এস.কে হিমেল, নীলফামারী : নীলফামারী ডোমার কৃষি অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-মৌসুমে রোপা-আমন ধানের জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৮৫০ জনকে কৃষি উপকরন বিতরন অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রমিজ আলমের সভাপতিত্বে ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি এমপিও রাসায়নিক সার , ১০ কেজি ডেপ সার , ৫ কেজি করে ধানের বীজ বিতরন করেন। উপজেলার ভোগডাবুড়ী ইউপিতে ১০০ জন, কেতকীবাড়ী ইউপিতে ৭০ জন, গোমনাতি ইউপিতে ৮০ জন জোড়াবাড়ী ইউপিতে ৭৫ জন, বামুনিয়া ইউপিতে ৭০ জন, পাংঙ্গামটুকপুর ইউপিতে ৯০ জন, বোড়াগাড়ী ইউপিতে ৯০ জন, ডোমার ইউপিতে ৬৫ জন সোনারায় ইউপিতে ৮৫ জন, হরিণচড়া ইউপিতে ৭৫ জন, ডোমার পৌরসভাতে ৫০ জনকে বিতরন করেন। 

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, কৃষি অফিসার আনিছুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদুল হক, কৃষি সম্প্রসারন অফিসার বকুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit