বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

নির্ধারিত সময়ে হচ্ছে না মেয়েদের সাফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ১২ আগস্ট থেকে নেপালের পোখরায় হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি দায়িত্ব নেওয়ায় কিছুদিন পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি। আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে এবারের নারী সাফ।

এমনটাই জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপালে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে। ‘ নেপাল ফুটবলের নতুন কমিটির চাওয়া আরো গোছালভাবে টুর্নামেন্ট আয়োজন করা। তাই কিছুদিন সময় চেয়েছে তারা। এবারও পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে সাফ। আগের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit