বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম

পদ্মা সেতুর সুফল দেশবাসী পেতে শুরু করেছে : স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দিতে হবে। রাজস্ব আদায়কে অনলাইনের মাধ্যমে সহজীকরণ ও ইউজার ফ্রেন্ডলি করে সবাইকে করের আওতায় নিয়ে আসলে তা দেশের বাজেট ব্যবস্থাপনাকে সহজতর করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ‘বাজেট হেল্প ডেস্ক-২০২২’ এর আওতায় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতা ও সুদক্ষ নেতৃত্বে স্বঅর্থায়নে নির্মিত পদ্মা সেতুর সুফল দেশবাসী পেতে শুরু করেছে। পদ্মা সেতুর সফল বাস্তবায়ন প্রমাণ করেছে বাংলাদেশের যথাযথ কারিগরি দক্ষতা, সক্ষমতা ও আর্থিক স্বচ্ছলতা রয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ। সূচনা বক্তব্য প্রদান করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাংলাদেশের প্রেক্ষাপটে ‘বাজেট ইমপ্লেন্টেশন অ্যান্ড ফিসক্যাল সাসটেইন্যাবিলিটি’এর উপর আলোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ‘বাজেট ম্যানেজমেন্ট প্রসেস ইন বাংলাদেশ’এর উপর আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান।

বাজেট ডিব্রিফিং সেশনে অংশ নেন জাতীয় সংসদের হুইপ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, আহসানুল ইসলাম টিটু, শামসুল হক টুকু, বেগম জাকিয়া তাবাসসুম, বেগম আদিবা আনজুম মিতা, সৈয়দা রুবিনা আক্তার, বেগম রুমানা আলী, উম্মে ফাতেমা নাজমা বেগম, আরমা দত্ত, বাসন্তী চাকমা, নাহিদ ইজাহার খান প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit