বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বন্যার্তদের মাঝে আনসার-ভিডিপি ত্রাণ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৫৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সাম্প্রতিক বন্যা, ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদীর সার্বিক তত্ত্ববাবধানে এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্টের সহযোগিতায় সদর উপজেলার আনসার ও ভিডিপির দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতা সহ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১১টা ৩০ মিনিটে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে সিলেট সদর উপজেলার ১০০ জন ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, কমান্ডার, ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি ত্রাণ বিতরণ করা হয়। সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজ খবর নেন। সাম্প্রতিক বন্যায় সদর উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। ভবিষতে এই ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।

১০০ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মধ্যে চিড়া, মুড়ি, আখের গুড়, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন, লবণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ হয়েছে। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুপক তালুকদার, আনসার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit