বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

সুনামগঞ্জের বন্যার্তদের পাশে  ব্রাহ্মণবাড়িয়ার আলেম উলামারা 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম উলামারা। সোমবার তাঁরা সোনাপুর, বিশ্বম্ভপুর, দোয়ারা, মার্কাজ পাড়া, সার্কিট হাউজ রোডসহ বিভিন্নস্থানের ৫০০ বন্যার্তদে মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার আহবানে জেলার সকল কওমী মাদরাসা, মহিলা মাদরাসা ও তাওহিদী জনতার পক্ষ থেকে দিনব্যাপী এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদীস ও  কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান আল্লামা শায়খ সাজিদুর রহমান এর নেতৃত্বে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা আলী আযম, শায়খুল হাদীস মুফতী বোরহান উদ্দিন কাশেমী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন কাসেমি, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মুফতি জাকারিয়া খান, মাওলানা এমদাদ উল্লাহ, মুফতী জসিম উদ্দিন প্রমুখ। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাউল, তিন কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল, দুই লিটার মিনারেল ওয়াটার, ওরস্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র ও নগদ দুই হাজার টাকা।

ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে আল্লামা শায়খ সাজিদুর রহমান বন্যার্ত অসহায় মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, সিলেটের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুঃখদুর্দশায় আমরা নিজেরা ও দুঃখিত। আমরা আপনাদের পাশে দাড়াতে ও আপনাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করতেই ব্রাহ্মণবাড়িয়া থেকে সুনামগঞ্জে এসেছি। আপনারা মনোবল হারাবেন না, আজ গোটা বাংলাদেশের মানুষ বিশেষ করে উলামায়ে কেরাম আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে।’

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit