শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ভারতে তিস্তা শেতালওয়াড়কে আটকের নিন্দা জাতিসংঘের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শেতালওয়াড়কে আটকের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার রক্ষা বিষয়ক বিশেষ প্রতিনিধি মেরি লাওলর রবিবার বলেন, ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিস্তা। মানবাধিকার রক্ষা করা কোনো ধরনের অপরাধ নয়।

গত শনিবার মুম্বাই থেকে গুজরাটের সন্ত্রাস দমন বাহিনী আটক করে তিস্তাকে। কী অভিযোগে তিস্তাকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে গুজরাট দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দেওয়ার বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে খারিজের পরদিনই তাকে আটক করা হয়। তিস্তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। তার আইনজীবী বলেন, ‘আমাদের কিছু জানানো হয়নি। তিস্তার বাড়িতে আচমকাই ঢুকে পড়েন সন্ত্রাস দমন বাহিনীর কর্মকর্তারা। তারা তাকে হেনস্তা করেছেন। ’

ঘটনাচক্রে শনিবারই সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তিস্তার নাম নেন। অমিত শাহ বলেন, ‘সরকার সহিংসতা (গুজরাট সহিংসতা) রুখতে সচেষ্ট ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মোদি বারবার শান্তির আবেদন করেছিলেন। তিনি বরাবর আইনের পক্ষে ছিলেন। কিন্তু মিথ্যা তথ্য-প্রমাণ দেওয়া হয়েছিল। মিডিয়া ও এনজিও এ কাজ করেছে। তিস্তা শেতলওয়াড়ের এনজিও এর পেছনে ছিল। ’

প্রসঙ্গত, গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান দাঙ্গায় নিহত সাবেক কংগ্রেস সংসদ সদস্য এহসান জাফরির স্ত্রী জাকিয়া। তার আবেদন শুক্রবার খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। তিস্তা ও জাকিয়া যৌথভাবে ওই আবেদন করেছিলেন।

সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit