রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েল জানিয়েছে, ‘হলুদ রেখা’র দক্ষিণে সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণ চলতে থাকে। একই সঙ্গে ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে।

ইসরায়েলের দাবি, একটি হামলায় হিজবুল্লাহর যোদ্ধাদের একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়, যারা ‘হলুদ রেখা’র দিকে অগ্রসর হচ্ছিল। অন্য হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে অবস্থানরত এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং প্রবেশপথটি ধ্বংস করা হয়।

তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযান যুদ্ধবিরতির লঙ্ঘন নয়; বরং আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই পরিচালিত হয়েছে।

এদিকে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা মেনে নেওয়া হবে না।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit