বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আরোগ্য কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।শনিবার রাতে আশুলিয়ার জামগড়া নাজমুল শপিং কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় সংসদ সদস্যের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।প্রধান অতিথী ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো: দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে দোয়া ও মিলাদের আয়োজন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: নাজমুল হোসেন মোল্লা।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, থানা যুবদলের মো: জাহিদ হাসান বিকাশ ও মো: তোফাজ্জল হোসেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের থানা কমিটির সাধারণ সম্পাদক রিপন শিকদার ও ইউনিয়ন যুবদলের হুমায়ুন কবির সহ আরও অনেকে।এসময়ে প্রধান অতিথী বলেন, আমাকে যদি এমপি সাহেব আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের নির্দেশ দেন, তাহলে আমি ইয়ারপুর ইউনিয়নের জনগণের পাশে থেকে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। এবং এরপাশাপাশি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজী মুক্ত করবো। এছাড়া জামগড়া এলাকায় একটি বড় সমস্যা হলো জলাবদ্ধতা, আমি তা নিরসনের ব্যাবস্থা করবো। 

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit