রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ইউক্রেনের রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান গুড়িয়ে দিলো রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০২ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে শহরে অবস্থিত একটি রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার (২৭ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল চারটি হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সেনারা ওই ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় এবং তা ধ্বংস হয়ে যায়। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয় নি।

ইউক্রেনের সামরিক বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করে এবং এজন্য ইউক্রেনের পক্ষ থেকে দশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী যোগাযোগ সমন্বয়হীনতার কারণে নিজেরাই নিজেদের দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে যার একটি আবাসিক ভবনের ওপরে পড়ে। তবে এনপিআর এবং এপি-সহ বেশ কিছু গণমাধ্যম ভূপাতিত ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছে। পার্সটুডে।

কিউএনবি/বিপুল /২৭.০৬.২০২২/ রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit