মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে একদিনে ৭ শতাধিক ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে ৭৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানান ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যায়ার। রোববার (২৬ জুন) ফ্লাইটগুলো বাতিল করা হয়।

শুধু ডেল্টা এয়ারলাইনসই এদিন কমপক্ষে ২২৪টি ফ্লাইট বাতিল করেছে। ইউনাইটেড এয়ারলাইনস ৭১টি ফ্লাইট এবং আমেরিকান এয়ারলাইনস ৬৬টি ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইট বাতিলের বিষয়ে তিনটি এয়ারলাইনসের সঙ্গেই যোগাযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ডেল্টা এয়ারলাইনসের একজন মুখপাত্র বলেন, ডেল্টার কর্মকর্তারা এই সপ্তাহান্তে আমাদের কার্যক্রমকে প্রভাবিত করে এমন জটিল বিষয়গুলো সমাধানের মাধ্যমে নিরাপদে ফ্লাইট পরিচালনার জন্য কাজ করছে। আমাদের কিছু কর্মীর অনুপস্থিতি, আবহাওয়া এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সীমাবদ্ধতায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, একটি ফ্লাইট বাতিল করা সর্বদাই আমাদের জন্য সর্বশেষ উপায়। আমরা আমাদের গ্রাহকদের তাদের ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

রোববার আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিলের প্রভাব পড়েছে।

ইউনাইটেড এয়ারলাইনস শনিবার ৫৬টি ফ্লাইট এবং রোববার ৭০টি ফ্লাইট বাতিল করেছে।

বৃহস্পতিবার ইউনাইটেড এয়ারলাইনস জানায়, তারা ব্যস্ত নিউইয়র্কে প্রতিদিনের অভ্যন্তরীণ ফ্লাইটের ১২ শতাংশ কমিয়ে দেবে। জুলাই মাস থেকে ফ্লাইটের সংখ্যা কমানো শুরু হয় এবং দৈনিক প্রায় ৫০টি ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইটঅ্যায়ারের তথ্য অনুযায়ী, শনিবার ৬৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

সূত্র : সিএনএন

কিউএনবি/বিপুল /২৭.০৬.২০২২/ রাত ৯.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit