বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম

অনেক কষ্টের ফল মেয়ার্সের উইকেটটি : খালেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ার এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি খালেদ আহমেদের পাঁচ উইকেট পাওয়াটা। টেস্ট ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট শিকার করলেন এই পেসার। সাজঘরে ফিরিছেয়েন রেইমন রেফিয়ার, এনক্রুমা বোনার, কাইল মেয়ার্স, আলজারি জোসেফ ও জয়ডেন সিলসকে। তৃতীয় দিনের খেলা শেষে খালেদ জানিয়েছেন, মেয়ার্সের উইকেটটি ছিল তাঁর কঠোর পরিশ্রমের ফসল।

২০৮ বলে ১৪৬ রান করে ক্যারিবীয় ইনিংসটাকে টেনেছেন মেয়ার্স।  সেই বিপজ্জনক ব্যাটারকে সাজঘরে ফেরাতে পেরে খুশি খালেদ, ‘প্রত্যেকটা উইকেটই আমার জন্য স্পেশাল ছিল। যেহেতু প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বিশেষ করে, (কাইল) মেয়ার্সের উইকেটটা ছিল অনেক কষ্টের ফল। গতকাল থেকে চেষ্টা করছিলাম ওকে আউট করার। আজকে ওকে আমার স্লোয়ার বলে পরাস্ত করেছি। এটা নিজের কাছেই ভালো লাগছে যে, ওকে আমি পরিকল্পনা করে আউট করতে পেরেছি। ’

এমন পারফরমেন্স ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই পেসার, ‘আলহামদুলিল্লাহ! আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট পেয়ে খুবই ভালো লাগছে। অনেক দিন ধরেই চেষ্টা ছিল পাঁচ উইকেট নেওয়ার। এর আগেও একবার সুযোগ এসেছিল, সেটি মিস করেছিলাম। এবার চেষ্টা ছিল পাঁচ উইকেট নেওয়ার। আলহামদুলিল্লাহ! আমি চেষ্টা করবো এই পারফরমেন্স ধরে রাখার। ’

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit