বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুর এসে প্রথম দিনেই আটকা পড়ল বিআরটিসি বাস

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৬৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতু উদ্বোধন শেষে যানবাহন চলাচল শুরু হয় রোববার ভোর ৬টা থেকে। উৎসব মুখর পরিবেশে সেতুর উপর দিয়ে ঢাকার ফুলবাড়িয়া বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে যাত্রি নিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উদ্দেশ্যে ৮টি বাস ছেড়ে আসে। বেলা ১১টার দিকে বিআরটিসি বাস শরীয়তপুর বাসস্ট্যান্ডে পৌঁছে। সেখানে শরীয়তপুর আন্তঃজেলা বাস মালিক গ্রুপ ও আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সেই বিআরটিসি বাসগুলো আটক করা হয়। এতে যাত্রি ভোগান্তি অনেকগুন বেড়ে গেছে। পদ্মা সেতুর উদ্বোধনের দিন শরীয়তপুরের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ ছিল। দুইদিন পরে যাত্রির চাপও বেশী এই সড়কে। সমন্বয়হীনভাবে জেলা শহরে বিআরটিসি বাস ঢুকে পড়ায় এই সমস্যা হয়েছে বলে দাবী করেছে বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) সূত্রে জানাগেছে, গত ২৫ জুন পত্র প্রেরণের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, শরীয়তপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের পত্রের মাধ্যমে অবগত করেছেন। যেন তারা ঢাকা-টু-শরীয়তপুর (গোসাইরহাট) ভায়া মাওয়া, বুড়িরহাট, তিনখাম্বা রুটে এসি বাস সার্ভিস চলাচলে সহোযোগিতা করেন। তার ভিত্তিতে রোববার সকাল ৯টা থেকে পালাক্রমে ৮টি বিআরটিসি বাস ঢাকার ফুলবাড়িয়া বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসে। দুপুর ১২টার পরে সেই বাসগুলো শরীয়তপুর বাসস্ট্যান্ডে পৌঁছে। সেখানে বিআরটিসি বাসের যাত্রি নামিয়ে দিয়ে বাসগুলো জেলা বাস মালিক ও শ্রমিকদের হেফাজতে নিয়ে নেয়।

বিআরটিসি বাস চালক আনোয়ার হোসেন জানায়, শরীয়তপুর বাসস্ট্যান্ডে আসার পরে তাদের বাস থেকে যাত্রি নামিয়ে নিয়ে সাইড করে রাখে শরীয়তপুর জেলা বাস মালিক ও শ্রমিক নেতারা। এখন তারা কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় রয়েছে। শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড এর পরিচালক আ. খালেক পালোয়ান বলেন, আমরা আন্তঃজেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন রুটে যাত্রি সেবা চালু করেছি। আজও ১৭টি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমাদের আরো অনেক গাড়ি নির্মাণাধীন অবস্থায় রয়েছে।

এখন বিআরটিসি বাস শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় চলাচল করলে লোকাল বাসগুলো অচল হয়ে যাবে। তাছাড়া বিআরটিসি বাস আমাদের সাথে সমন্বয় না করেই জেলায় ঢুকে পড়েছে। তাই বিআরটিসি বাসগুলো সাইড করে রাখা হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit