মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

পাকিস্তানি ওপেনারের এ কেমন দাবি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক  : ক্যারিয়ারের শুরুতে দারুণ ফর্ম দেখিয়েছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ।  কিন্তু পরে ফর্ম ধরে না রাখতে পারায় জাতীয় দল থেকেই বাদ পড়েন।

আড়াই বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও দলে ফিরতে পারছেন না।  

আর বাবর আজমের শিবিরে না ঢুকতে পেরে অদ্ভুত এক দাবি জানালেন এ ব্যাটার।

তার দাবি, জাতীয় দলে থেকে তাকে ছেটে ফেলার পর থেকে নাকি পাকিস্তানের খেলা দেখাই বন্ধ করে দিয়েছেন অনেক সমর্থক! জাতীয় দলে তার অনুপস্থিতি ভক্তদের খেলা দেখা থেকে দূরে ঠেলে দিয়েছে।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবিই করলেন শেহজাদ।  

৩০ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে পুরো একটা পৃথিবী আছে। যখন আমি ভক্তদের সঙ্গে দেখা করি, তারা আমাকে বলে যে, যখন থেকে আমি দলের বাইরে, তারা ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছে। আবার অনেকের দাবি, তাদের কাছে আগের দলই বেশি পছন্দের ছিল।

পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট খেলে ৯৮২ রান করেছেন শেহজাদ।  যেখানে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি রয়েছে।  ৮১ ওয়ানডেতে তার সংগ্রহ ২৬০৫ রান।  এতে ৬ সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন এ ব্যাটার।  একটি সেঞ্চুরিও রয়েছে এই সংক্ষিপ্ত ফরম্যাটে, সাথে ৭টি হাফসেঞ্চুরি।

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৪.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit