সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দুর্গম এলাকায় সহায়তা পৌঁছে দিতে কাজ শুরু করেছে সিলেট ০৬-০৮ কমিউনিটি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৩৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বন্যার্ত অসহায় মানুষদের সহায়তা করার লক্ষ্যে কাজ শুরু করেছে সিলেটে ০৬-০৮ কমিউনিটি। শুক্রবার (২৪ জুন) সিলেটের চেঙ্গারখাল ও পিয়াইন নদীর তীরে গড়ে উঠা গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের দুর্গম এলাকা বীর কুলি গ্রামের ১৪০ টি পরিবারকে সহায়তা প্রদান করার মধ্য দিয়ে কাজ শুরু করে তারা। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে তারা ৪ কেজি চাল, ৩কেজি আলু, ৩কেজি পেঁয়াজ, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল, ১/২ কেজি লবণ, ২লিটার বিশুদ্ধ পানি, ৪পেকেট খাবার সেলাইন, ১ প্যাকেট মোমবাতি এবং ২টি দিয়াশলাই প্রদান করে।

কমিউনিটির সদস্যদের মতে, এই বন্যায় যে ব্যাপক পরিমান ক্ষতি হয়েছে তা শুধুমাত্র অনুভব করা যায়, বর্ণনা করা সম্ভব নয় । কাজ করতে গিয়ে আসলে আমরা যা দেখলাম মানুষ খুবই মানবেতর জীবন-যাপন করছে। আমরা সকল বন্ধুরা মিলে এই উদ্যোগটি গ্রহণ করেছি। দেশে এবং বিদেশে অবস্থানরত আমাদের ০৬০৮ এর সকল বন্ধুরা টাকা, পরিবহন, পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ও দেশের যেকোন বিপর্যয়ে আমরা সবাই এক হয়ে কাজ করবো।

দুর্গম এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কমিউনিটির সদস্যরা জানান, আমরা লক্ষ্য করেছি যে খুব কম মানুষই দুর্গম এলাকার বন্যার্তদের কাছে সহায়তা পৌঁছে দিতে সম্ভব হচ্ছেন। সেজন্যই ঐসব এলাকার বন্যার্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা দ্বিতীয় পর্যায়ে সহায়তা প্রদানের জন্য ফান্ড সংগ্রহ করছি।

দূর্গম এলাকার বন্যার্তদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে প্রথম দিনে সিলেট ০৬-০৮ কমিউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুয়েল,আমিক,মুন্না,রায়হান,কাইয়ুম,এরশাদ,সোহান,আজম,খালেদ,বাপ্পি,মামুন,তমা,তানজিদা,মুক্তার,তাশফিক,জমির,আলাউদ্দিন,সৌরভ এবং সালাউদ্দিন।

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit