বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে আনন্দ র‌্যালি

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৫৪ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনের ঐতিহাসিক মূহুর্তের সাক্ষি হতে শরীয়তপুরে চলছে ৩ দিন ব্যাপি সমৃদ্ধির উৎসব। এই উৎসবের অংশ হিসেবে ২৫ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা সদরের চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে আনন্দ র‌্যালি শুরু হয়।

র‌্যালিতে জেলা প্রশাসন সহ জেলা পরিষদ, এলজিইডি, গণপূর্ত, সড়ক ও জনপথ, পিটিআই, টিটিসি সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, মুক্তিযোদ্ধাগণ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর প্রদীপ্ত প্রত্যয় আর দৃঢ় দেশ প্রেমের প্রতিক প্রমত্তা পদ্মার বুকে বাঙ্গালীর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দে উচ্ছাসিত। তারা নানান রঙের পোশাক আর সাজসজ্জায় বর্ণিল করে তোলেন আনন্দ র‌্যালিকে। র‌্যালি নিয়ে তারা তারা জেলা প্রশাসন আয়োজিত শরীয়তপুর স্টেডিয়ামের সমৃদ্ধির উৎসবে অংশগ্রহন করেন।

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit