বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম

কার্ডিফে সম্ভাব্য গন্তব্য নিয়ে আলোচনায় বেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া  ওয়েলস জাতীয় ফুটবল দলের অধিনায়ক গ্যারেথ বেলের সম্ভাব্য যোগদান নিয়ে চ্যাম্পিয়নশিপের ক্লাব কার্ডিফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তার প্রতিনিধিরা। মাদ্রিদে দীর্ঘ ৯ বছর কাটানোর পর চুক্তির মেয়াদ শেষে বিনা ট্রান্সফারে দলবদল করতে যাচ্ছেন বিশ্ব ফুটবলে একসময়ের সবচেয়ে দামি তারকা বেল।

৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে ওয়েলসের হয়ে খেলার আগে ব্লুবার্ডসে যোগ দেয়ার বিভিন্ন দিক বিবেচনা করছেন। বর্তমানে কার্ডিফের চেয়ারম্যান মেহমেত ডালম্যানের সঙ্গে আলোচনা চলছে বলে বিবিসি স্পোর্টসকে নিশ্চিত করেছেন বেলের প্রতিনিধিরা।

৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ওয়েলসম্যানের সামনে অবশ্য বেশ কিছু বিকল্পও রয়েছে। সাবেক ক্লাব টটেনহ্যাম, নিউক্যাসল এবং এমএলএস এর ক্লাবে খেলার সুযোগ রয়েছে তার সামনে। কার্ডিফের ক্লাবে খেলাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্বকাপের আগে নিজের মান ধরে রাখতে সেটি কতটুকু যুক্তিযুক্ত হবে সেটিও খতিয়ে দেখছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit