রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করলো যুক্তরাজ্য স্বাক্ষর জালিয়াতি মামলায় ফের সিআইডির মুখোমুখি অভিষেক ব্যানার্জি অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’ অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ গোল করেও খুশি নন ভিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট, তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু তুরস্ককে চাপে রেখে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া ভিনিসিয়ুসের প্রতিভা কী ব্রাজিলিয়ান দুর্বলতাগুলোকে কেবল ঢেকে রেখেছে? তুরস্কের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে বর্নাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১২৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে বর্নাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে আনন্দ র‌্যালটিী বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

র‌্যালী শেষে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসন শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম সআহম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি গোলাম হাক্কানী, এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী ও সহ-সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল বক্তব্য রাখেন।আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি দেখানো হয়।

কিউএনবি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit