বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
২ বছর নিষিদ্ধ হতে পারেন ইমাম, কঠোর জেরার মুখে রিজওয়ানও আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা

বাড়ল বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড় সংখ্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াড় সংখ্যা সর্বোচ্চ ২৬ জন রাখার অনুমতি দিয়েছে ফিফা। এমন সিদ্ধান্তের ফলে আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক টুর্নামেন্টে প্রতিটি স্কোয়াডে সদস্য সংখ্যা তিনজন করে বাড়াতে পারবে দলগুলো।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো তাদের চূড়ান্ত তালিকায় কমপক্ষে ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাষ্যমতে, শুধু মাত্র এই আসরের জন্য স্কোয়াড সম্প্রসারণের এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। টুর্নামেন্ট আয়োজনের সময় পরিবর্তনের কারণে নমনীয় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

সময় পরিবর্তনের ফলে বাাঁধাগ্রস্ত হচ্ছে ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুম। শুধু তাই নয়, করোনার সংক্রমণ যেন টুর্নামেন্টকে বাঁধাগ্রস্ত করতে না পারে সেটা বিবেচনা করেও নেয়া হয়েছে এই পদক্ষেপ। করোনার কারণে যাতে খেলোয়াড় সংকটের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে গত বছর থেকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও একই রকম উদ্যোগ গ্রহণ করেছে।
 
২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আসরের পর থেকে বিশ্বকাপ ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ জনের স্কোয়াড গঠন করে আসছে জাতীয় দলগুলো। তন্মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিটি দলে অগ্রাধিকার পেত ২২ জন।

গত সপ্তাহে ফুটবলের নিয়ম কমিটি আইএফএবি শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টের জন্য স্থায়ীভাবে ৫ জন বিকল্প খেলোয়াড় রাখার নিয়ম অনুমোদন করে। এতে বলা হয়, এখন থেকে চূড়ান্ত দলে ১২ জনের পরিবর্তে ১৫ জন খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করা যাবে। 

এদিন ফিফা জানায়, বিশ্বকাপের ম্যাচ চলাকালে একটি দলের সাইডবেঞ্চে ২৬ জনের বেশী আসন গ্রহন করতে পারবে না। এদের মধ্যে থাকবে ১৫ জন বিকল্প খেলোয়াড় ও ১১ জন টিম কর্মকর্তা এবং তাদের মধ্যে অবশ্যই একজন চিকিৎসক থাকতে হবে।

কিউএনবি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit