শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৩৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২৪ জুন রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু
কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না। কাজ মাঝপথে আটকে যেতে পারে। ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করুন। মনের স্থিরতা বজায় রাখুন।

মকর
সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে অগ্রগতি। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পূর্বের ভুল সংশোধন করার সুযোগ পাবেন। কল্যাণকর কাজে যুক্ত থাকুন।

কুম্ভ
কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কিছুটা মানসিক চাপ অনুভব করবেন। কোনো ভুল সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হতে পারেন। মতবিরোধ আছে, এমন মানুষ এড়িয়ে চলুন। সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে।

মীন
ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজ সচল হতে পারে। উপার্জনের রাস্তা খুলবে। সময়োপযোগী পদক্ষেপ আপনাকে সাফল্যের পথ দেখাবে। সিদ্ধান্তে অটল থাকুন।

মেষ
কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। কোনো প্রচেষ্টা শেষ মুহূর্তে আশা ভঙ্গ করতে পারে। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখুন।

বৃষ
কোনো যোগাযোগে আশাবাদী হবেন। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন। প্রেম-প্রণয়ে সমস্যার অবসান হবে। অসমাপ্ত কাজ করে ফেলা উচিত। অন্যের পরামর্শে চলবেন না। পাওনা আদায়ে কুশলী হোন।

মিথুন
নতুন কাজের যোগাযোগ আসবে। কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।

কর্কট
কোনো যোগাযোগ সার্থক রূপ নিতে পারে। আপনার কাজে অন্যের প্রশংসা পাবেন। পুরনো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও তেমন অসুবিধা হবে না।

সিংহ
আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হবে। স্বজন বিষয়ে উদ্বেগ থাকবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করবেন না। অস্থির চিন্তা-ভাবনায় কাজ নষ্ট করবেন না।

কন্যা
আয়ের নতুন কোনো সুযোগ আসতে পারে। ভালো কোনো বন্ধু পাবেন যে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রেম-প্রণয়ে সুসময়। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।

তুলা
কাজে উন্নতির যোগ প্রবল। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন। অসুস্থরা সতর্ক থাকবেন।

বৃশ্চিক
বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক উন্নতির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন। সুস্থ থাকুন।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit