শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দামি জামা কেনার টাকা ছিলো না, বলেই কাঁদলেন সালমান খান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের সম্পাদশালী নায়কদের মধ্যে অন্যতম একজন সালমান খান। অথচ এক সময়ে তার দামি জামা-কাপড় কেনার সাধ্য ছিলো না বলেই জানিয়েছেন তিনি। সে সময় নাকি তার পাশে এগিয়ে এসেছিলেন সুনীল শেঠি। কিনে দিয়েছিলেন দামি জিন্স প্যান্ট ও শার্ট।

চলতি মাসের শুরুতেই আবুধাবিতে আয়োজন করা হয়েছিল আইফা অ্যাওয়ার্ড ২০২২। রোববার (২৫ জুন) রাত ৮টায় কালার্স টিভিতে সম্প্রচারিত হবে এটি। আর চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করা এক প্রোমোয় দেখা গেল, চোখের জল ফেলছেন সালমান খান; বলছিলেন, আর্থিক সমস্যার সময় সুনীলের দামি টি-শার্ট উপহার দেওয়ার কথা। 

ভিডিও ক্লিপে রিতেশ দেশমুখকে দেখা যাচ্ছে সালমানকে প্রশ্ন করতে, তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কী?” 

আর তাতে ভাইজানের জবাব, ‘‘একটা সময় যখন আমার কাছে কোনো টাকা ছিল না, তখন একবার সুনীল শেঠির জামাকাপড়ের দোকানে গিয়েছিলাম। খুব দামি দোকান, একটি টি-শার্ট বা একটা জিন্স কেনার থেকে বেশি টাকা সেই সময় আমার কাছে ছিল না। সুনীল বুঝেছিল আমার কাছে কোনো টাকা নেই। তাই ও আমাকে তখন একটি বেশ দামি স্টোন ওয়াশড টি-শার্ট উপহার দিয়েছিল। সঙ্গে দেখেছিল একটি মানিব্যাগের দিকেও আমার চোখ গিয়েছে।’’

স্পষ্ট দেখা যায়, এ কথা বলার সময় চোখ ভিজে ওঠে সালমানের। এগিয়ে যান মঞ্চের আরেকপাশে দাঁড়িয়ে থাকা সুনীল-পুত্র আহান শেঠির দিকে। বলেন, ‘‘এরপর আমাকে বাড়ি নিয়ে যায় এবং ওই মানিব্যাগটিও দেয়।’’

ওই ভিডিওতে কমেন্টের বন্যা শুরু করেছেন সালমানের ভক্তরা। একজন লিখেছেন, ‘‘সালমান খানেরও এমন দিন গেছে! বিশ্বাসই হয় না! ওয়াও সুনীল শেঠি। সুনীলের মতো বন্ধু তো সবার থাকা উচিত।’’

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit