শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান

মালয়েশিয়ার বিপক্ষে আঁখিদের গোল উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা টায়ার-১ এর দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল। 

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

দলের পক্ষে আঁখি খাতুন করেছেন জোড়া গোল। এছাড়া সাবিনা, স্বপ্না, মনিকা ও কৃষ্ণা করেন একটি করে।

ম্যাচের ৯ম মিনিটেই গোল উৎসব শুরু করে মাঠের একচেটিয়া নিয়ন্ত্রণ গ্রহন করা বাংলাদেশ। প্রথম গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন আঁখি। মারিয়া মান্ডার কর্নারের বল টোকা দিয়ে সফরকারীদের জালে জড়িয়ে দেন তিনি।

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। স্বপ্নার ক্রসের বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০তম মিনিটে ফের গোল করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন আঁখি খাতুন। বাঁ-প্রান্ত থেকে সাবিনার যোগান থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। বিরতিতে যাবার আগমুহুর্তে ৪৫তম মিনিটে সিরাত জাহান স্বপ্না গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে ৫ম গোল করেন মনিকা চাকমা। ৭৪ তম মিনিটে বাংলাদেশের হয়ে ৬ষ্ঠ ও শেষ গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন রোববার।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit