বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

‘আনন্দ দেওয়াই আমাদের কাজ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : হেডিংলি টেস্ট শুরুর আগে সতীর্থদের উদ্দেশ্যে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, আমাদের সবাইকে ভাবতে হবে- আমরা বিনোদন জগতের মানুষ, মানুষকে আনন্দ দেওয়াই আমাদের কাজ।নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস এবং নটিংহ্যামে টানা দুই টেস্টে দাপুটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। বিশেষ করে নটিংহ্যাম টেস্টের শেষ দিনের প্রথম সেশনের পানিপান বিরতির পর ২৯৯ রানের বিশাল টার্গেট তাড়ায় টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করে অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। 

টানা দুই টেস্টে জয়ের পর ইংলিশদের এখন একটাই চাওয়া সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করা। এমনটি জানিয়েছেন চলতি সিরিজে অধিনায়কত্ব পাওয়া ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। তিনি বলেন, বুধবার অনুশীলন শুরুর আগে সতীর্থদের বলেছি, টেস্টের ফল পাঁচ দিন পর জানা যাবে। কিন্তু আপাতত আমরা শেষ দুই সপ্তাহে যা করেছি, সেটিই হেডিংলিতে করব। আমরা এই সিরিজ ৩-০ ব্যবধানে জিততে চাই। ৩-০ অবশ্যই ২-১–এর চেয়ে দেখতে ও শুনতে ভালো লাগে। 

তিনি আরও বলেন, আমি বোলিং আক্রমণে বৈচিত্র্য পছন্দ করি। অবশ্য জেমস অ্যান্ডারসন আর জেমি ওভারটন দুজনই ভিন্ন ধরনের বোলার। তবে ওভারটনকে দলে নিলে সবাই দলে একজন গতিময় বোলারকে দেখতে পাবেন। কেবল ওভারটনই নয়, আমাদের জফরা আর্চার, মার্ক উডও আছে। এটা তো সবাই জানে, একটা বোলিং আক্রমণে গতি কী ধরনের ভূমিকা রাখে, বিশেষ করে ব্যাটিং উপযোগী উইকেটে প্রতিপক্ষের জুটি ভাঙতে গতির বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit