বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হাসপাতালে টাকার জন্য রোগীর স্বজনকে মারধর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৮৬ Time View

ডেস্ক নিউজ : ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনদেরকে টাকার জন্য আটকে রেখে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। 

এ ঘটনায় হাসপাতালে হট্টগোল সৃষ্টি হয়। হাসপাতালে সেবার জন্য আসা রোগীরা বিড়ম্বনার শিকার হন। বুধবার দুপুরে জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীকে দেখতে আসেন সুজা মিয়া ও তোফাজ্জল। হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অস্থায়ী কর্মচারী তাদেরকে কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে বাধা দেন এবং পরিদর্শন ফি দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।  

একপর্যায়ে তাদের হাসপাতালের ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেন। নিরাপত্তাকর্মীরা রোগীর স্বজনদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

আহত সুজা মিয়া বলেন, হাসপাতালে রোগী দেখতে কার্ড লাগে অথবা টাকা দিতে হয় এটি জানা ছিল না। রোগী দেখতে এসে টাকার জন্য লাঞ্ছিত হলাম আমরা তিনজন।

তাদের মারধরের ছবি উঠানোর সময় দৈনিক যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদারের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। কিছুক্ষণ পর মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন ভূঞা বলেন, একসঙ্গে ২-৩ জন প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল খায়ের মিয়াজী বলেন, টাকা দাবির বিষয়টি সঠিক নয়। স্বজনদের পেটানোর ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit