শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

স্বামীর মৃত্যুর দু’বছর পর তারই সন্তানের জন্ম দিলেন তরুণী, কীভাবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : সন্তানের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু তার আগেই ভয়ংকর সংবাদ! ক্রিস আর লরেনের স্বপ্নের দাম্পত্যের মাঝে এসে পড়ে ব্রেন টিউমার নামের এক ভিলেন। অসুস্থ ছিলেনই। একাধিক শারীরিক পরীক্ষার পর জানা যায় ক্রিসের ব্রেন টিউমার হয়েছে। এরপর মৃত্যু হয় ক্রিসের। একা হয়ে যান লরেন। কিন্তু স্বামীর মৃত্যুর দুই বছর পর সেই ক্রিসের ঔরসজাত সন্তানের জন্ম দিলেন তিনি। তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকে। কীভাবে সম্ভব হল?

বছর ৩৩ এর তরুণী লরেন ম্যাকগ্রেগর ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা। স্বামী ক্রিসের মৃত্যু হয় ২০২০ সালের জুলাই মাসে। এর প্রায় দুই বছর পরে ক্রিসের ঔরসজাত সন্তানের মা হয়ে চমকে দিয়েছেন লরেন।

আসলে এই কাজ সম্ভব হয়েছে ক্রিসের বীর্য সংরক্ষণ করার ফলে। লরেন জানিয়েছেন, ক্রিসের মৃত্যুর ৯ মাস পরে তিনি আইভিএফ পদ্ধতিতে গর্ভবতী হন। কাজে আসে প্রয়াত স্বামীর বীর্য। এরপর চলতি বছরে ১৭ মে ফুটফুটে সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন সেব। লরেন জানিয়েছেন, সেব হুবহু তার বাবার মতোই দেখতে হয়েছে।

লরেনের কথায়, “সেবকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কোনও প্রয়োজনই নেই। কারণ সেব প্রায় ক্রিসের মতোই দেখতে। ক্রিস এখন যেখানেই থাকুক সেখান থেকে যেন এক টুকরো সেব হয়ে ফিরে এসেছে আমার কাছে।” লরেন দাবি করেছেন, যত দিন যাচ্ছে তত যেন আরও বেশি করে ক্রিসের মতো হয়ে উঠছে সেব! ওর চুল, ঠোঁট একেবারে ক্রিসের মতোই!

ক্রিসের আগের পক্ষের এক ছেলে রয়েছে। তার নাম ওয়েড। আঠেরো বছরের সেই ছেলে সৎমা ও ভাইকে সারাক্ষণ আগলে আগলে রাখছে, এমনটাই জানিয়েছেন লরেন। তার কথায়, ওয়েড যতখানি দায়িত্ব নিয়ে তার মা ওভাইয়ের পাশে দাঁড়িয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

সূত্র: সংবাদ প্রতিদিন 

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit