বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চম মেয়াদে জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তালিব যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটরা এগিয়ে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মার্কিন সিনেটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন প্রথম সমকামী পুরুষ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কল্যাণপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ

দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হলো না বেকারি ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে বেকারি ব্যবসায়ী আজিজুর বিশ্বাসকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (২২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর ওই গ্রামের গহের বিশ্বাসের ছেলে।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রামকান্তপুর গ্রামের মিঠু সরদারের সঙ্গে আজিজুর বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুর ২টার দিকে আজিজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। 

আজিজুর বাড়ি থেকে পাশের শিয়রবর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মিঠু সরদারসহ তার লোকজন আজিজুরকে ধরার চেষ্টা করেন। এ সময় আজিজুর দৌড়ে পাশের সবুর হোসেনের ঘরের মধ্যে ঢুকে বাঁচার চেষ্টা করেন। প্রতিপক্ষরা ওই ঘরের মধ্যে ঢুকে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit