রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

বন্যা পরিস্থিতেও দেশে খাদ্য ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বন্যা পরিস্থিতেও দেশে খাদ্য ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে এখনও ১৬ লাখ মেট্রিকটন ধানচাল মজুদ আছে। তারপরও আমাদের সংগ্রহ চলছে। তাছাড়াও সে রকম কোন অবস্থা দেখলে আমরা চাল আমদানি করবো। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জিরো ট্যাক্সে ও বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ১০০ বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত হয় নাই। এই কারণে সুনামগঞ্জ এবং সিলেটে অতিরিক্ত বন্যা হয়েছে। দীর্ঘ দিন পর এবার বন্যা হয়েছে। দেশে আরও বন্যা হতে পারে। এই জন্য আমরা প্রস্তুত রয়েছি। মন্ত্রী আরও বলেন, ধান কাটার আগেও কিছুটা বন্যা হয়েছিল তা আমরা কাটিয়ে উঠেছি। সে সময় অল্পসংখ্যক ক্ষতি হয়েছিল ধানের। তবে মাঠে এখন তেমন ফসল নেই। কিছু হয়তো আউশ ধান ছিল।

সরকারি খাদ্য গুদামে যে মজুদ রয়েছে দেশে খাদ্যের কোন ঘাটতি হবে না। এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ‘সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ’ শীর্ষক এক মতবিনিময় ও বন্যা মেকাবেলায় প্রাক প্রস্তুতি বিষয়ক জেলা দূর্যোগ ব্যবস্থাপনা জেলা কমিটির সভায় যোগদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit