শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

গিগসের পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেসক্ : গুঞ্জনটাই সত্যি হলো। ওয়েলস জাতীয় দলের কোচের পদ ছাড়লেন রায়ান গিগস। সাবেক বান্ধবী ও তার বোনকে নির্যাতনের অভিযোগে গিগসের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী ৮ আগস্ট ম্যানচেস্টার ক্রাউন কোর্টে শুরু হবে বিচারকার্য। কাঠগড়ায় দাঁড়ানোর আগে গ্যারেথ বেলদের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন গিগস।

২০২০ সালের নভেম্বরে নারী নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকে গিগস ছুটিতে ছিলেন। তাঁর অবর্তমানে রবার্ট পেজের অধীনে ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস। কয়েক মাস ধরেই গিগসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার স্পষ্ট করেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন ৪৮ বছর বয়সী সাবেক ফুটবলার।

গিগস বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পর আমি ওয়েলস জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমার দেশকে প্রতিনিধিত্ব করা ছিল বড় সম্মানের। কিন্তু এটা নিশ্চিত করা উচিত যে, ওয়েলস এফএ, কোচিং স্টাফ ও খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য স্পষ্টতা, নিশ্চয়তার সঙ্গে ও  প্রধান কোচকে নিয়ে গুঞ্জন ছাড়াই প্রস্তুতি নিচ্ছে। আমি অনেক ভাগ্যবান যে, তিন বছর দলের দায়িত্বে থাকাকালে স্মরণীয় অনেক মুহূর্ত উপভোগ করেছি। ’

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit