শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

যৌন নিপীড়ন: নোবেল জয়ী পরিচালক হ্যাগিস গৃহবন্দি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : যৌন নিপীড়নের অভিযোগের পর ইতালিতে গৃহবন্দি হলেন কানাডিয়ান বংশোদ্ভূত এবং অস্কার বিজয়ী পরিচালক পল হ্যাগিস। বিদেশি এক তরুণীর সঙ্গে জোর করে সহবাসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

৬৯ বছর বয়সী হ্যাগিস একটি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ইতালিতে রয়েছেন। যা মঙ্গলবার থেকে দক্ষিণ ইতালিয় অঞ্চলের শহর ওস্তুনিতে শুরু হচ্ছে।

সেখান থেকেই রবিবার (১৯ জুন) তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ওই তরুণীরও উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।

তদন্তকারীদের ধারণা, খুব অল্প দিনের আলাপে সেই তরুণীর সঙ্গে জোর করে সহবাস করেছিলেন পল। দেহে গুরুতর জখম নিয়ে অভিযোগ দায়ের করেছেন সেই তরুণী। এ জন্য তাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছে।

এর আগেও পরিচালক ও চিত্রনাট্যকার পল হাগিসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। এক বিদেশি নারীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন নিপীড়ন করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তবে পরিচালকের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, পলকে হেফাজতে নিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইতালির তদন্তকারী শাখা।

তদন্তের নেতৃত্ব দিচ্ছেন প্রসিকিউটর আন্তোনিও নিগ্রো এবং লিভিয়া অরল্যান্ডোর। তারা একটি বিবৃতি জারি করে বলেছে যে, হ্যাগিসের সাথে কয়েক দিনের ‘অ-চুক্তিবিহীন সম্পর্কের’ পরে মহিলাটিকে ‘চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল’।
সূত্র: নিউজ অফ কানাডা

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit