বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চম মেয়াদে জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তালিব যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটরা এগিয়ে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মার্কিন সিনেটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন প্রথম সমকামী পুরুষ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কল্যাণপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ

আরো কিছুদিন সময় দিন, উন্নয়ন হবে ইনশাআল্লাহ: মাশরাফি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৩৭ Time View

ডেস্ক নিউজ : নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে; আমাকে আরো কিছুদিন সময় দিন কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 

সোমবার সকালে নড়াইল পৌর এলাকার মাছিমদিয়ায় এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাশরাফি। 

তিনি বলেন, আপনারা এলাকার উন্নয়নের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর মহামারি করোনার কারণে সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। নড়াইলের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে আমাকে আরও কিছুদিন সময় দিন কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

এ সময় বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় এমপিওভুক্ত করার জন্য নড়াইলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মাশরাফি বিন মর্তুজা।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, ইঞ্জিনিয়ার শৈলেন্দ্রনাথ সাহা, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit