সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আশ্রয়কেন্দ্রেও বেঁচে থাকার লড়াই: সাহায্যার্থে এগিয়ে এলো মানবিক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। নেই কোন নিরাপদ আশ্রয়স্থল। ৪ দিন থেকে খাবারের অভাবে হাহাকার করছেন বন্যার্তরা। চারদিকে শুধু পানি আর পানি। বাড়ি ঘরের কোন চিহ্ন নেই। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে, গবাদিপশু ভেসে যাচ্ছে। কয়েক লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়িতে যাওয়ার কোন ব্যবস্থা নেই। লক্ষ লক্ষ টাকার গোলা ভরা ধান পানিতে তলিয়ে গেছে। সবকিছু ছেড়ে মানুষজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেখানেই নেই খাবার ও পানি। আশ্রয়কেন্দ্রেও বেঁচে থাকার লড়াই করছেন বানবাসীরা। সেই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট । বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখেলের নির্দেশে ৫ম দিনের মতো বানবাসী মানুষের মাঝে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি শুকনো খাবার, জরুরী ঔষুধপত্র বিতরণ করছে সিলেট জেলা যুবলীগ।

সোমবার (২০ জুন) কোম্পানীগঞ্জের দুর্গম এলাকায় আশ্রয়কেন্দ্র,বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ। এসময় সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit