সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সামর্থ্যের শেষটুকু পর্যন্ত নিয়ে বন্যাদূর্গতদের পাশে থাকবে বিএনপি: মিফতাহ্ সিদ্দিকী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সামর্থ্যের শেষটুকু পর্যন্ত নিয়ে বন্যাদূগর্তদের পাশে থাকবে। আজ আমরা মেন্দিভাগসহ, সিলেটের বিভিন্ন জায়গায় রান্না করা খাদ্য, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করেছি।

বিএনপি আপনাদের পাশে রয়েছে। সিলেটে ভয়াবহ বন্যায় লাখ, লাখ মানুষ পানি বন্দি, এই অবস্থায় সরকার সিলেটের মানুষের পাশে না দাড়িয়ে পাশবর্তী দেশ থেকে শিল্পী এনে উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সামর্থ্যের সবটুকু নিয়ে কাজ করছে। তিনি সোমবার সিলেট নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিভাগে রান্না করা খাদ্য, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণকালে এই কথাগুলো বলেন।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু,সালেহ আহমদ চৌধুরী খসরু, মহানগর বিএনপি নেতা মামুনুর রশিদ মূমুন,শফিকুর রহমান টুটুল, খালেদ আকবর চৌধুরী, সোহেল আহমদ, শাহিন আলী, সেলিম মিয়া, কাওসার হোসেন রকি, আজাদ আহমদ, সোহেল আহমদ, সানোয়ার হোসেন সজীব, মোস্তফা কামাল পাশা,

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit