শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

বিশ্বনবী সা:-কে নিয়ে কটূক্তি : বাগেরহাটে উত্তেজিত জনতার ওপর গুলি, গ্রেফতার ১২

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ বাগেরহাটে ইসলাম ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে রনিত বালা রনি নামের এক কলেজছাত্রীর কটূক্তি ও অবমাননাকর পোস্টের প্রতিবাদ করার সময় উত্তেজিত জনতার ওপর পুলিশের ছোঁড়া গুলিতে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে।

সোমবার দুপুর ১২টায় চিতলমারী থানায় হামলার সময় আহত হয়েছেন অন্তত ১২ জন পুলিশ সদস্য। এ সময় দু’টি গাড়ি, চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিতলমারী থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের গুলিতে আহতরা চিতলমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানায়, চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের রমনি বালার মেয়ে শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রনিত বালা রনি (১৮) তার ‘রনিত বালা রনি’ নামের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার রাতে চিতলমারী পুলিশ রনিত বালা রনিকে তার মোবাইলসহ আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেজছাত্রী রনি জানায়, তার আইডি হ্যাক করে অন্য কেউ এ ধরনের পোস্ট দিয়েছে।

সোমবার ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে উত্তেজিত জনতা চিতলমারী থানার সামনে জড়ো হয়ে কলেজছাত্রী রনির বিচারের দাবি জানাতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা চিতলমারী থানা ভবনকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। থানা কম্পাউন্ডে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও থানার পিকআপ, চারটি মোটরসাইকেলসহ থানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। উত্তেজিত জনতার হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ উত্তেজিত জনতার ওপর ২৪ রাউন্ড সর্টগানের ছুঁড়ে পুলিশ। তৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা।

চিতলমারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মামুন হাসান জানান, সোমবার দুপুরে মহানবী হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ নয়জনকে চিতলমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের অধিকাংশই সর্টগানের গুলিতে আহত হয়েছে। থানায় গিয়ে আহত ১২ জন পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, কলেজছাত্রী রনিত বালা রনির ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ বা তিনি নিজে পোস্ট দিয়েছেন কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। জেলা সদর থেকে উর্ধ্বতন অফিসারের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিপুল/২০.০৬.২০২২/সন্ধ্যা ৬.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit