বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম

পোশাক নাকি খবরের কাগজ! ট্রোলের শিকার করন জোহর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : দুই যমজ ছেলেমেয়ে রুহি-যশ এবং মা হিরু জোহরের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। পরিবারের চার সদস্য শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে লেন্সবন্দি হন পাপারাৎজিদের। পেপার প্রিন্টেড ওভারকোটে করণ, দুই যমজকে গোলাপী রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে।

ইনস্টাগ্রামে একটি পাপারাৎজ্জি অ্যাকাউন্ট বিমানবন্দর থেকে তাদের চারজনের একটি ভিডিয়ও শেয়ার করেছে।

তাতে করণকে বিমানবন্দরের গেটের দিকে হাঁটতে দেখা যায়, দুই হাতে দুই সন্তানকে আগলে তিনি। হুইলচেয়ারে যোগ দেন হিরু জোহর। সকলের মুখে মাস্ক।

তাদের ছবি দেখে মুগ্ধ নেটিজেন। কেউ মন্তব্য করেছেন, ‘আমি নিশ্চিত তিনি একজন খুব যত্নশীল পিতামাতা’। কারও মন্তব্য, ‘যশ আর রুহি খুব মিষ্টি।’

কেউ করণের খবরের কাগজ প্রিন্টের ওভারকোট দেখে লিখেছেন, ‘রেইনকোট’।

কাজের ফ্রন্টে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ পরিচালনা করছেন করণ জোহর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। প্রায় ছয় বছর পর এই দিয়েই পরিচালনায় ফিরছেন করণ। ছবিতে আরও অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।

বৃহস্পতিবার, করণকে মুম্বাইতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তার প্রযোজনা উদ্যোগে ‘যুগ যুগ জিও’ ছবির অভিনেতাদের সঙ্গে প্রচারে যোগ দিয়েছিলেন তিনি। কিয়ারা আডবানি, অনিল কাপুর, বরুণ ধাওয়ান এবং মনীশ পলের সঙ্গে ছবির ‘দ্য পঞ্জাব্বান’ গানে নাচতে মঞ্চে যোগ দেন করণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit