শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

প্রেমিকার গানে মুগ্ধ হৃত্বিক, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : প্রেমের জোয়ারে ভাসছেন হৃত্বিক। গত কয়েক মাস ধরেই বলিউডে চর্চার শেষ নেই হৃত্বিক রোশনের নতুন প্রেম নিয়ে। সুজানের সঙ্গে ডিভোর্সের পর একাই দিব্বি কাটাচ্ছিলেন। তবে ‘কহো না প্যায়ার হ্যায়’ অভিনেতার জীবনে ফের বসন্ত এসেছে। 

জনসমক্ষে সাবার হাত শক্ত করে ধরে হৃতিক আগেই বুঝিয়ে দিয়েছেন ‘বেশ করেছি প্রেম করেছি’। গত মাসেই করণ জোহরের বার্থ ডে পার্টিতে সাবার হাত ধরেই পৌঁছেছিলেন এই তারকা। সোশ্যাল মিডিয়াতেও তাদের প্রেম জমজমাট।

পরস্পরের সোশ্যাল মিডিয়া পোস্টে নিয়মিত মন্তব্য করেন হৃত্বিক-সাবা। একে অপরকে ভরিয়ে দেন প্রশংসায়। অভিনয়ের পাশাপাশি সাবা সুগায়িকাও। আর প্রেমিকার গলার গান শুনে খুশিতে ডগমগ হৃতিক। 

ইনস্টাগ্রামে শনিবার সাবা শেয়ার করেন তার নতুন গানের ভিডিও। সঙ্গে লেখেন একটি দীর্ঘ পোস্ট। 

সাবার কথায় গান ঠিক যেন টাইম মেশিন, এটা মানুষকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। ঠিক যেমনভাবে এই গানটা সাবাকে মনে করিয়ে দিয়েছে ১০ বছর আগেকার সাবার কথা, ছোট্ট সাবার স্বপ্নের কথা, তার জার্নির কথা।

সাবার এই গান ইনস্টাগ্রামে শেয়ার করে হৃত্বিক লেখেন, ‘‘এটা খুব সুন্দর হয়েছে।’’ সঙ্গে জুড়ে দেন একটা লাল হৃদয়। এখানেই শেষ নয়, সাবার এই পোস্টের কমেন্ট বক্সে হবু বউমার গানের গলার তারিফ করতে দেখা গেল রাজেশ রোশনকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit