রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

তারেক-জোবাইদা মামলার রায় ২৬ জুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৩৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান আইনের দৃষ্টিতে পলাতক কিনা এবং তাদের পক্ষে আইনজীবী শুনানি করতে পারবে কিনা- এ বিষয়ে আগামী ২৬ জুন রায় দেবে হাইকোর্ট। রোববার এ বিষয় শুনানি শেষে ২৬ জুন রায়ের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের রিট আবেদনের ওপর জারি করা রুলের শুনানি শেষে আদালত এদিন রায়ের জন্য রেখেছেন।

আদালতে সকালে তারেক-জোবাইদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল। সাথে ছিলেন এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভুইয়া, গাজী মোঃ কামরুল ইসলাম সজল, জহিরুল ইসলাম সুমন, মাকসুদ উল্লাহ, মু: কাইয়ুম প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এ বিষয়ে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, তারেক রহমান দেশে থাকতে আইনের মধ্যে থেকেই জামিন নিয়েছেন। জামিনে থাকা অবস্থায় তিনি দেশের বাহিরে গেছেন। তার বিরুদ্ধে বহু মামলা পেন্ডিং আছে। আমি বলবো রাজনৈতিকভাবে এতো দিন পরে মামলাটি উত্থাপন করা হয়েছে। এতোদিন পর প্রশ্ন উত্থাপন করা হয়েছে তারেক রহমান পলাতক কিনা। সে বিষয়ে শুনানি হয়েছে। আমরা বলেছি, তারেক রহমান আপিল বিভাগ পর্যন্ত জামিনে আছেন। জামিনে থাকলে কখনো পলাতক হয় না। এদেশে কোনো উদারহণও নাই যে এক মামলায় সাজা হলে আরেক মামলা জামিনে থাকলে তিনি পলাতক। যে মামলায় জামিনে আছেন সে মামলায় তিনি পলাতক না। সুতরাং এ মামলায়ও তাকে পলাতক বলা যাবে না।

অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দেখুন আপিল বিভাগ বলে দিয়েছেন জোবাইদা রহমান পলাতক। কাজেই ওনার পক্ষে শুনানির করার কোনো সুযোগ নাই্। কিন্তু তারা বলছেন তারেক রহমান পলাতক না।

তিনি বলেন, আমাদের বক্তব্য পরিস্কার। ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, এছাড়া একটি অর্থপাচার মামলাসহ তিনটি মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। এ তিন মামলায় তিনি পলাতক আছেন। তাকে খুঁজছে পুলিশ। এ অবস্থায় হাইকোর্টে যখন তিনি মামলা করেছে তখন হয়তো তিনি পলাতক ছিলেন না। কিন্তু এরই মধ্যে তিনি তিনটি মামলায় সাজাপ্রাপ্ত। এ অবস্থায় এই মামলায় তারপক্ষে শুনানি করার কোনো সুযোগ নাই।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় করা মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী পৃথক রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। এরপর রিট মামলাগুলো ১৯ এপ্রিল কার্যতালিকায় আসে। পরে রুল শুনানির জন্য দিন ঠিক করেন হাইকোর্ট।

কিউএনবি/বিপুল/১৯.০৬.২০২২/ দুপুর ২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit