বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা

ইউক্রেন যুদ্ধ বহু বছর স্থায়ী হতে পারে: ন্যাটো প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান যুদ্ধ ‘বহু বছর স্থায়ী’ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।

ন্যাটো মহাসচিব বলেন, ‘আমাদের অবশ্যই বছরের পর বছর ধরে এর জন্য প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনের সমর্থনে আমাদের দুর্বল হওয়া উচিত নয়, এমনকি যদি এ জন্য আমাদের উচ্চমূল্যও দিতে হয়, এটি কেবল সামরিক সহায়তার ক্ষেত্রে নয়- জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধির কারণ হলেও এই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’

রোববার প্রকাশিত জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জেনস স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনীয় সেনাদের কাছে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে তার পূর্ব অঞ্চল ডনবাসকে মুক্ত করার সুযোগ বাড়িয়ে দেবে।

এর আগে স্টলটেনবার্গ বলেছিলেন যে, চলতি মাসের শেষের দিকে মাদ্রিদে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলন ইউক্রেনের জন্য একটি সহায়তা প্যাকেজ দিতে সম্মত হবে বলে আশা করা হচ্ছে। যা দেশটিকে পুরানো সোভিয়েত-যুগের অস্ত্র থেকে ন্যাটোর স্ট্যান্ডার্ড গিয়ারে নিয়ে যেতে সাহায্য করবে। 

এদিকে, শুক্রবার কিয়েভ সফরকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন।

জনসন লন্ডনের সানডে টাইমস-এ এক মতামতে জানিয়েছিলেন, এর অর্থ এটা নিশ্চিত করা যে, “ইউক্রেন তার দেশে আক্রমণকারীর চেয়ে দ্রুত অস্ত্র, সরঞ্জাম, গোলাবারুদ এবং প্রশিক্ষণ গ্রহণ করছে।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “সময় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সবকিছুই নির্ভর করবে ইউক্রেনীয়দের তাদের মাটি রক্ষা করার ক্ষমতা রাশিয়ার আক্রমণের ক্ষমতা পুনঃরায় বৃদ্ধি করার চেয়ে দ্রুততর করতে পারবে কিনা, তার ওপর।” সূত্র- রয়টার্স।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit