শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

শাফিনের “বাবার স্বপ্ন” দেখা যাবে চ্যানেল নাইনে

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪৯ Time View
বিনোদন ডেস্ক : শাফিন আহম্মেদের রচনা ও পরিচালনায় “বাবার স্বপ্ন” নাটকটি দেখা যাবে চ্যানেল নাইনে।রোববার রাত ৮ টায় চ্যানেলটিতে এই নাটকটি প্রচার হবে। নাটকটিতে প্রধান চরিত্রে দেখা যাবে হান্নান শেলী, রোমেল ইশতিয়াক, রোদেলা, মশিউর রহমান মশি ও মিজান চৌধুরী। অন্যান্য চরিত্রে দেখা যাবে বিলাষ কুমার, আশিক, ইমরুল, আলমগীর ও মোমিনসহ আরো অনেককে।
বাবা তার ছেলেকে নিয়ে কতটুকু স্বপ্ন দেখতে পারে। সেই স্বপ্ন একমাত্র অবলম্বন ছেলে কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারে। মৃত্যুর সময় ছেলেকে কাছে পেলো না বাবা। ৫-৬ বছর বয়সের ছেলে মামুনের মা মারা যায়। ছেলে মামুনকে নিয়ে বাবা কি করবে, ভেবে অস্থির। গ্রামের সবাই মামুনের বাবাকে বিয়ে করার পরামর্শ দেয়। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শেষে কোন বিয়ে সাধি করে নাই বাবা। তাঁর ইচ্ছা ছেলেকে লেখা-পড়া শিখিয়ে অনেক বড় চাকুরিজীবী বানাবে। মামুন বড় হলো এবং চাকুরী পেলো। মামুন তার আসল পরিচয় গোপন রেখে ধনাঢ্য পরিবারের নীলা নামের একটি মেয়ের সাথে সখ্যতা করে। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ছেলে তার জন্মদাতা বাবাকে ভূলে গড়ে তুলে দাম্পত্যের সুখের নীড়। এদিকে বৃদ্ধ বাবা তার ছেলেকে কাছে না পেয়ে অসুস্থ আর একাকীত্বকে জীবন সঙ্গী করে নিতে হয়। অবশেষে মৃত্যুর আলিঙ্গনে সব স্বপ্ন শেষ হয়ে যায়। এভাবেই নাটকটির কাহিনী সামনের দিকে অগ্রসর হতে থাকে। 
নাটকটির পরিচালক বলেন, দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে এ পর্যন্ত আমার পরিচালনায় ৬টি টিভি নাটকের কাজ সম্পূর্ণ করেছি। তার মধ্যে মায়ের জন্য পাগল, ময়দা সুন্দরী, পাগলের টেনশন, ব্লাক বিউটি, শেষ বিকালের অন্ধকার ও বাবার স্বপ্ন। তবে বাবা দিবসে (রোববার) “বাবার স্বপ্ন” নাটকটি প্রচার হবে। এই নাটকটিতে বাস্তব প্রেক্ষাপট নিয়ে দর্শকদের জন্য আনকমন ম্যাসেজ রয়েছে। ঈদুল আযাহা উপলক্ষে “মায়ের জন্য পাগল” ও “পাগলের টেনশন” নাটক দুটি টিভির পর্দায় দেখা যাবে। এছাড়া ঈদের পরে ৫২ পর্বের ধারাবাহিকের কাজ ধরবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

 

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit