মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মৌসুমি ফলের পসরা সাজিয়ে গবিসাসের উৎসব

ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩০ Time View

ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধি : বাংলাদেশ, ৬ ঋতুর দেশ।এর মধ্যে গ্রীষ্মতে সবচেয়ে বেশি ফলের আবির্ভাব।বিভিন্ন মৌসুমি ফলের সুঘ্রাণে চারপাশ মৌ মৌ গন্ধে ভরে যায়। জৈষ্ঠ্য মাসের এমন বিভিন্ন প্রজাতির ফলের পসরা সাজিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।বুধবার (১৫ জুন) দুপুরে গবিসাস কার্যালয় এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, জাম , কাঠাল, লিচু, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, তাল, খেজুর, নাশপাতি, পেয়ারা সহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল।

গবিসাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার,বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন।তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।আয়োজক সংগঠনের সভাপতি অনিক আহমেদ বলেন,’আজকের উৎসব সকলের মাঝে একটা পারিবারিক আবহ ফিরিয়ে এনেছে। বিভিন্ন বিভাগ বা অনুষদে এ ধরণের আয়োজন করা যেতে পারে। তবে দাবি থাকবে, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতায় বিশাল আকারে এ আয়োজন করা। তাতে সকলেই অংশ নিতে পারবে।’

গবি রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বলেন, ‘এটা খুবই সুন্দর আয়োজন।এই উৎসবের মাধ্যমে একসাথে অনেক ধরণের ফলের স্বাদ পাওয়া যায়।নিয়মিত এ ধরণের আয়োজন হওয়া উচিত। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে বড় আকারে এমন আয়োজনের উদ্যোগ নিব।’উৎসবে গবিসাসের সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, উপদেষ্টা মো. রকিবুল ইসলাম অয়ন সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,২০১৫ সালে তৎকালীন ৩য় কার্যনির্বাহী্ কমিটি, প্রথমবারের মত ‘মৌসুমি ফল উৎসব’ পালন করেছিলেন।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit