শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

প্রায় সাড়ে ২০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক ‍নিউজ : এখন পর্যন্ত হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শনিবার (১৮ জুন) রাত ২টা পর্যন্ত ২০ হাজার ৪৪১ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৬ জন।

এ ছাড়া এখন পর্যন্ত ৫৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাসের ৫টি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit