বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছর এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পিছন ফিরে দেখলে রণবীরের প্রেমিকার তালিকা বেশ লম্বা- প্রিয়াংকা চোপড়া, সোনম কাপুর থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ। অবশেষে আলিয়ার প্রেমে হাবুডুবু খেয়ে বলিউডের এই রোমিও চলতি বছর বিয়ে করেছেন। 

ছেলে নিয়ে বেশ চিন্তায় ছিলেন মা নীতু কাপুর। কিন্তু আলিয়া পুত্রবধূ হয়ে আসার পর অনেকটাই চিন্তা মুক্ত তিনি। যদিও ছেলের বিয়ে প্রসঙ্গে এতদিন খুব একটা মুখ খোলেননি নীতু। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, আলিয়া এসে ভালোবেসে অনেকটাই বদলে দিয়েছে রণবীরকে।

নীতু বলেন, আজ আমি সবচেয়ে খুশি। আলিয়া এসে ওর ভালোবাসা আর সম্পর্কের উষ্ণতায় একেবারে বদলে দিয়েছে আমার ছেলেটাকে। আমি আমার ছেলের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি। ওদের একসঙ্গে ভালো লাগে। আমি খুব খুশি এবং ভাগ্যবান মনে করি যে আলিয়া আমাদের পরিবারে এসেছে। এই বদলটা ভারি তৃপ্তি দিয়েছে আমায়। ওই চিন্তা ছিল একটা, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না। এবার চিন্তামুক্ত হয়েছি শেষমেষ।’

ঘরোয়া অনুষ্ঠানে রণবীর-আলিয়ার বিয়ে হয়েছে। এ প্রসঙ্গে নীতু বলেন, ‘এটি অনেকের জন্যই দৃষ্টান্ত হতে পারে। বড়সড়ো বিয়ের অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। এমন একটা অনুষ্ঠান প্রয়োজন যেখানে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে আনন্দ করতে পারবেন। তা না করে আমরা তো অন্যদের খুশি করতেই ব্যস্ত হয়ে পড়ি।’

বর্তমানে ‘যুগ যুগ জিও’ সিনেমার প্রচারে ব্যস্ত নীতু। এই ছবি দিয়েই বহুদিন পর পর্দায় কামব্যাক করছেন তিনি। রুপোলি পর্দায় সম্পর্কের ভাঙা-গড়া, রোম্যান্স, কমেডির গল্প বলবে ‘যুগ যুগ জিও’। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit