বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

তুরস্ককে খুশি করতে পিকেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সুইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোর সদস্যপদ লাভ করতে সুইোেডনের বড় বাধা তুরস্ক। কারণ তুরস্কে জঙ্গি হামলা চালানোর বিস্তর অভিযোগ রয়েছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের বিরুদ্ধে।

আর এই পিকেকে গেরিলাদের সহযোগিতা করার অভিযোগে সুইডেনকে ন্যাটোর সদস্য হতে বাধা দিয়ে আসছে তুরস্ক। খবর আনাদোলুর।

তবে, এবার তুরস্ককে খুশি করতে পিকেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সুইডেন।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী অ্যান লিন্ডে জানিয়েছেন, স্টকহোমে একটি ভবনে পিকেকের একটি পতাকা উড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে যাচ্ছে সুইডেন।

তুরস্ক পিকেকে সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। সংগঠনটির প্রধান কুর্দি নেতা আব্দুল্লাহ ওকালান।     

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী অ্যান লিন্ডে আরও জানান, তার দেশ কখনোই কোন সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে না। একইভাবে পিকেকেকেও তারা সমর্থন করে না। সংগঠনটি যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাদের প্রতি সুইডেনের সমর্থনের বার্তা দিচ্ছে- এ ব্যপারে ব্যবস্থা নিচ্ছে সুইডেন।  

সুইডেনের স্টকহোমে ঐতিহাসিক সিটি হলসহ বেশ কয়েকটি স্থান থেকে পিকেকের পতাকা অপসারন করেছে দেশটির প্রশাসন।

কিউএনবি/অনিমা/১৮.০৭.২০২২/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit